কোটচাঁদপুরে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হূমায়ুন কবির ভূঁইয়া হীরা, দোয়া ও সমর্থন কামনা

স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হূমায়ুন কবির ভূঁইয়া হীরা।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূলের নেতাকর্মীদের কাছে আস্থাভাজন হিসেবে পরিচিত। রাজপথের আপসহীন নেতা হিসেবে পরিচিত হীরা মালালা হামলা ও কারা নির্যাতনের শিকার হয়েছেন।

নেতাকর্মীদের মতে, তিনি একজন কর্মীবান্ধব, নম্র, ভদ্র ও দায়িত্ববান নেতা। আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করা হয়েছে।

এদিকে, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে হূমায়ুন কবির ভূঁইয়া হীরা কোটচাঁদপুর উপজেলার সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *