ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামে গত সোমবার কোটচাঁদপুর উপজেলা’র এক সাংবাদিকের ফেসবুক পেজে সংবাদ প্রকাশ হতে দেখা যায় বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন দলের কর্মীরা জামায়াতে যোগ দান করছে। সরেজমিন তদন্তে এই সংবাদের কোন সত্যতা পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, প্রবাসী সাইফুল ইসলাম আগে আওয়ামীলীগ করতো পরে ৫ তারিখের পর হাসিনা সরকার পালিয়ে গেলে সে বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করে বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করে। স্থানীয় বিএনপি ফ্যাসিস্টের দোসর সাইফুল কে বিএনপিতে না নিলে, পরে সে যোগাযোগ করে স্থানীয় জামায়াত নেতাদের সাথে। জাতীয় নির্বাচনে ১নং ওয়ার্ডের সকল খরচ দেওয়ার প্রতিশ্রুতিতে জামায়াতের লোকজন তাকে জামায়াতে নেবে বলে আশ্বস্থ করে। প্রবাসী সাইফুল দেশে ফিরে তার সাথে যারা আওয়ামীলীগ করতো তাদেরকে জামায়াতে যোগদান করায়, এবং প্রচার করে বিএনপি থেকে জামায়াতে যোগদান করছে। সাইফুলের এই প্রতারণার কারনে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় বিএনপির নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতারনার ব্যাপারে সাইফুলের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।
ঝিনাইদহে আওয়ামীলীগের কর্মীদের বিএনপি কর্মী সাজিয়ে জামায়াতে যোগদানের নাটক : বিএনপির তৃণমুল নেতাকর্মীদের ক্ষোভ















Leave a Reply